কলকাতা- আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও কিছুটা উন্নতি ঘটেছে। তবে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে সাগর উত্তাল থাকবে। আজ বিকেলের পর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা থাকবে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মায়ানমার উপকূল এবং পূর্বমধ্য বঙ্গোপসাগরে। এটি ক্রমেই পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভআবে একটি নিম্নচাপ তৈরি হবে ২৫ সেপ্টেম্বর।
এর পর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উপকূলীয় ওড়িশায় এটি এরপর গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর ২৬ এবং ২৭ সেপ্টেম্বর এটি আরও শক্তি বাড়াবে। ২৭ সেপ্টেম্বর একটি উত্তর অন্ধ্র, দক্ষিণ ওড়িশা দিয়ে ভূমিতে প্রবেশ করবে।
২৫ এবং ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আপাতত বলা হয়নি। এরপর ২৭ তারিখ (পঞ্চমী) ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সেদিনও দক্ষিণবঙ্গে সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা।
২৮ তারিখও (ষষ্ঠী) দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি থাকবে। তবে সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২৯ এবং ৩০ সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
