ছাতার সাপোর্ট দিয়ে ফুটবলারের পায়ে ব্যান্ডেজ! কলকাতা লিগের বেহাল দশা আবার প্রকাশ্যে

কলকাতা- কলকাতা ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত মোহনবাগানের। রেলওয়ে এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল মোহনবাগান।

এই ম্যাচে শিরোনামে উঠে এসেছে একটি ঘটনা। ভারতীয় ফুটবল কেন এখনও পিছিয়ে, তার প্রমাণ এই ঘটনা।

রেলওয়ে এফসির চোট পাওয়া ফুটবলার তারক হেমব্রমের পায়ে ব্যান্ডেজ বাঁধতে হল ছাতা দিয়ে। হাসপাতালে নিয়ে যেতেও দেরি হয়।

ব্যারাকপুর স্টেডিয়ামে হয় কলকাতা ফুটবল লিগের এই ম্যাচ। একটানা বৃষ্টির জন্য মাঠ ছিল জল-কাদায় ভর্তি। ম্যাচে দেখা গিয়েছে ফিজ়িক্যাল ফুটবল।

প্রথমার্ধে মোহনবাগানের মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষ হয় রেলওয়ের তারক হেমব্রমের। পায়ে গুরুতর চোট পান তারক। মাঠের বাইরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। কিন্তু চূড়ান্ত অব্যবস্থার কারণে দু’টি ছাতাকে বাঁ পায়ের দু’পাশে জুড়ে ব্যান্ডেজ বাঁধতে হয়। এই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ক্ষোভ উগরে দেন সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *