দেশে ফিরে ভারত সফর নিয়ে মেসির আবেগঘন পোস্ট, যুবভারতীর কোনও উল্লেখ নেই! কলকাতা নিয়ে তাঁর অভিজ্ঞতা কি এতই খারাপ!

কলকাতা- কলকাতায় বিশৃঙ্খলা দিয়ে শুরু। মেসি সফরের প্রথম দিন। গোট সফরের প্রথমদিনেই কলকাতাতে পা রাখেন মেসি। তবে সেই সফর তাঁর জন্য সুখকর হয়নি। এমনকী কলকাতার ভক্তরাও মেসিকে দেখতে পাননি।

এর পর হায়দরাবাদ, তার পর পর দিল্লি ও মুম্বই মাতিয়ে দেন লিওনেল মেসি। সঙ্গী লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। এর পর বাড়ি ফিরে মেসি ‘গোট ট্যুর’ শেষে আবেগঘন পোস্ট করলেন। আর্জেন্টিনার কিংবদন্তি ভিডিও পোস্ট করেন। তবে সেই পোস্টে যুবভারতীর কোনও উল্লেখ নেই।

মেসির ভিডিওতে কলকাতায় ৭০ ফুট মূর্তি উন্মোচনের অংশ রয়েছে। তবে যুবভারতীতে তাঁর আগমনের কোনও অংশ নেই। বরং এরপর হায়দরাবাদ, মুম্বই বা দিল্লিতে তিনি যেভাবে মঞ্চ মাতিয়েছেন, সেগুলো আছে। সেই ভিডিওয় সঞ্জীব গোয়েঙ্কা, করিনা কাপুর বা সচিন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাতের অংশ আছে। আর আছে অনেক খুদে ভক্তদের সঙ্গে তাঁর কাটানো বিভিন্ন মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *