আজ থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষার্থীর সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, অসুবিধায় পড়লে রইল হেল্পলাইন নম্বর

কলকাতা- আজ থেকে রাজ্যজুড়ে শুরু হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী।

পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে পর্ষদ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯,৭১,৩৪০ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে প্রায় ২ লক্ষ। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,২৬,৭৩৩ এবং ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬।

সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ শুরু। পরীক্ষার্থীরা প্রশ্ন পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবে। মূল পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে এবং চলবে দুপুর ২টো পর্যন্ত।

পরীক্ষাকেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। নির্দেশিকা অমান্য করলে পরীক্ষা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

পরীক্ষা কক্ষে অবশ্যই আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবকের প্রবেশ নিষিদ্ধ।

পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মুঠোফোন নিয়ে প্রবেশ করা যাবে না৷ করলে পরীক্ষা বাতিল হতে পারে। স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না।

পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। তার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়া যাবে না। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।

পরীক্ষা চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে এবং পরীক্ষার্থী বা অভিভাবকদের সহায়তায় ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০৩৩ ২৩২১ ৩৮১৩ / ০৩৩ ২৩৫৯ ২২৭৭

উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস: ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭

কলকাতার আঞ্চলিক অফিস: ০৩৩ ২৩২১ ৩৮১১

এ ছাড়াও খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে আরও তিনটি নম্বর দেওয়া হয়েছে– ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *