কলকাতা- অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সেই দিন মাধ্যমিকের ফল বেরনোর কথা ছিল। তবে তা হচ্ছে না। বদলে গেল মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ। প্রথমে মনে জানা গিয়েছিল, ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তবে ওইদিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওইদিন ফল প্রকাশ করতে কিছুটা বেগ পেতে হতে পারে। তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানা গেছে, ২ মে ফল প্রকাশ করা হতে পারে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ওই দিনই ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটে জানতে পারবে নিজেদের রেজাল্ট। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।
