শিলিগুড়ি থেকে মাত্র ২ ঘণ্টার পথ, ‘উত্তরবঙ্গের পহেলগাওঁ’ এখন বাঙালির নতুন ট্র্যাভেল ডেস্টিনেশন

শিলিগুড়ি – উত্তরবঙ্গের বুকে যেন এক টুকরো কাশ্মীর! মাঝিধুরা ভিউপয়েন্ট। সবুজে ঘেরা, দেবদারু গাছের সারি আর বিস্তর উপত্যকতার মতো দেখতে এই জায়গাটিকে অনেকেই ‘উত্তরের পহলগাম’ও বলছেন।

রোজ অনেকেই বাইক, স্কুটি থেকে শুরু করে গাড়িতে করে পৌঁছে যাচ্ছেন ওই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে। হাঁটতে হাঁটতে সুন্দর এই পরিবেশের মাঝে হাঁটলে মন ভাল হয়ে যাবে।

তবে এই অঞ্চলে জোঁকের ভয় আছে। অনেকেই বর্ষায় এখানে এসে জোঁকের খপ্পরে পড়েছেন।

সম্প্রতি উত্তরের ভাইরাল হওয়া এই মাঝিধুরা জায়গাটি ভ্রমণপিপাসুদের নজর কেড়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় হয়ে মিরিক হয়ে কিংবা রোহিণী দিয়ে কার্সিয়াং হয়ে যাওয়া যায় উত্তরের পহলগামে।

কার্সিয়াং পার করে টুং, সোনাদা পার করে ঘুম স্টেশনে গিয়ে, বাঁদিকের পাহাড়ি রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। লেপচাজগৎ পার করে সুখিয়াপোখরির আগেই একটি ছোট রাস্তা নীচে নেমে যায়। সেই রাস্তা ধরে এগিয়ে গেলেই সুন্দর পাহাড়ি পথ পেরিয়ে পাইন গাছের সারি পেরিয়ে পৌঁছে যাওয়া যাবে কাশ্মীরের পহলগাম উপত্যকার মতোই সুন্দর একটি জায়গায়। সবুজের চাদর যেন এখানে কেউ পেতে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *