মহালয়ার আগে পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মঞ্চ থেকে আশ্বাস দিলেন, ‘পরিযায়ী শ্রমিকদের পাশে আছি’

কলকাতা – মহালয়ার আগে কলকাতার তিনটি বিখ্যাত পূজা মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমির পুজো প্যান্ডেলে হাজির।

শ্রীভূমির পুজো মণ্ডপে গিয়ে ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। তাঁর গলায় শোনা গেল বাঙালি অস্মিতার কথা।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলায় কথা বললেই অত্যাচার করতে হবে? সবারই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন। আমাদের এখানেও বাইরের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন। প্রত্যেক মানুষের নিজস্ব মতামতা আছে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে দেশ ভাগ হয়ে যাবে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটুকু নিশ্চয় চাই, আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাঁদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালবাসুন, কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তাঁর উপর অত্যাচার করতে হবে, এই বিষয়ে আমি একমত নই। এখানকার লোক ২২ লক্ষ বাইরে কাজ করেন। কারণ তাঁদের নিয়ে যাওয়া হয়, তাঁরা ট্যালেন্টেড, স্কিলড। এখানেও, অন্য জায়গায় দেড় কোটি মানুষ বাংলায় কাজ করেন। তাঁরাও দক্ষ, প্রতিভাবান, নাহলে কীভাবে কাজ করছেন। প্রত্যেক মানুষেরই নিজস্বতা আছে। গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকর, নজরুল, লাল-বাল-পাল, বালাসাহেব, রামকৃষ্ণ, স্বামী বিবেকাকনন্দ, পটেল সাহেব, আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে যে, আমাদের একসঙ্গে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকব না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের দেশ ভাল থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক, সুন্দর থাকুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *