এনুমারেশন ফর্ম নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপ্রচার! এবার আসল ঘটনা সামনে এনে বড়সড় দাবি মমতার

কলকাতা- এসআইআরের বিরোধিতা করে পথে নেমেছে তৃণমূল। মেগা মিছিলে হেঁটেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা এক সময় বলেছিলেন, এ রাজ্যে এসআইআর হতে দেবেন না। তবে তিনি তা ঠেকাতে না পারায় সমালোচনা করছে বিরোধী শিবির।

গতকাল কয়েকটি সংবাদমাধ্যম মারফত জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের এনুমারেশন ফর্ম গ্রহণ করেছেন বিএলওর কাছ থেকে। তাতেই সোশ্যাল মিডিয়ায় মমতার দিকে ধেয়ে আসছিল নানা কটাক্ষ। যিনি এসআইআরের বিরোধিতা করছেন, তিনিই আবার ফর্ম গ্রহণ করছেন, এই বিষয়টিকে হাতিয়ার করে মমতার সমালোচনা করেন নেটাগরিকরা।

যদিও মমতার দাবি, ফর্ম তাঁর অফিসে দেওয়া হয়েছে। কিন্তু তা তিনি পূরণ করেননি। কখন পূরণ করবেন সেই সংক্রান্ত বার্তাও মমতা দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন।

মমতা আরও লিখেছেন, যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *