কলকাতা- সাহিত্যসম্রাটকে ‘বঙ্কিমদা’ বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলার রাসমেলার মাঠে জনসভা থেকে বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বলেন যে স্বাধীনতা আন্দোলনের সময় তারা কোথায় ছিল? কোনও অবদানই ছিল না স্বাধীনতা সংগ্রামে।
তিনি আরও বলেন, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাঁকে এটুকু সম্মান দেবেন না? আপনাদের তো মাথানীচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে। তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে।’
