নেতাজি ইনডোরে মাইক-বিভ্রাট, বিএলএ-দের ভাষণ দিতে দিয়ে বাধা পেলেন মমতা, করলেন মারাত্মক অভিযোগ

কলকাতা- আচমকাই হইহই করে উঠলেন বিএলএ-রা। মুখ্য়মন্ত্রী বললেন, ‘শোনা যাচ্ছে না? আমি এতক্ষণ যা বললাম, আপনারা তা হলে কিছু শুনতে পাননি?’

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর-এর কাজে দলের কর্মরত বিএলএ-দের তলব করেছিলেন তৃণমূল সুপ্রিমো। ৪০টিরও বেশি বিধানসভা থেকে এসেছিলেন বিএলএ ১ এবং বিএলএ ২-রা। সেই সভাতেই হল মাইক বিভ্রাট।

মমতার সভা চলাকালীন একাংশের বিএলএরা অভিযোগ তুললেন, মঞ্চের পিছন দিকে যাঁরা রয়েছেন, তাঁরা কিছু শুনতেই পাচ্ছেন না। অবশ্য এই মাইক বিভ্রাটের নেপথ্যে ‘অন্তর্ঘাতেরও’ ছক থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মমতা।

মমতা বললেন, ‘ইন্ডোরে যে মাইক ম্যানেরা কাজ করছেন, আমি কিন্তু বারবার দেখছি, আপনারা সমস্যা তৈরি করছেন। আগের দিন শিল্প বৈঠকেও কেউ কেউ আমায় এই মাইক নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন। আজও একই অবস্থা। এটা খুব খারাপ। এবার কিন্তু আমাকে অ্যাকশন নিতে হবে। আপনারা কাজ করছেন, টাকা পাচ্ছেন। কিন্তু পরিষেবা কোথায়?’

মমতা আরও বললেন, ‘পুলিশ কী করছে? পার্টির যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা কী করছেন? তাঁরাই বা কেন সাউন্ড চেক করবেন না? প্রতিদিনই মাইকে একই রকম সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা সাবোটাজ (অন্তর্ঘাত) নয় তো?’

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় দাবি করেন, এসআইআর-এর ম্যাপিং থেকে নাম নিয়ে বিভ্রাট, একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *