আবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রবিবার রওনা হবেন বন্যা পরিস্থিতি দেখতে

কলকাতা – পাহাড়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন বিপর্যয় মোকাবিলার কাজ তদারকি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আরওবার ১২ অক্টোবর ফের উত্তরবঙ্গে যাবেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আর নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা ও আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোন কোন অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আংশিক মেঘলা আকাশ কখনও মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *