কলকাতা- ফের জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ অগাস্ট বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে জমির পাট্টা তুলে দেবেন তিনি। এছাড়াও, পূর্ব বর্ধমান জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ধমান হাইস্কুলের মাঠে জমির পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক সভা ও করবেন মুখ্যমন্ত্রী। ২৬ অগাস্ট সড়কপথে বর্ধমান গিয়ে ওই দিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
