ছাত্রীদের চাপ দিয়ে মন্দারমনি নিয়ে যেত ধর্ষণে অভিযুক্ত মনোজিৎ! বিস্ফোরক অভিযোগ

কলকাতা – কসবা গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের। তিনি দাবি করেন, নানাভাবে চাপ সৃষ্টি করে কলেজের একাধিক ছাত্রীকে তাঁর সঙ্গে মন্দারমণি বেড়াতে যেতে বাধ্য করেছেন অভিযুক্ত মনোজিৎ।

এমনকী তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলে নির্যাতিতাদের টাকার বিনিময়ে মিটমাট করে নিতে বলেছেন পুলিশ আধিকারিকরা। এমনই দাবি করেন তিনি।

অগ্নিমিত্রা দাবি করেন, বিভিন্ন কারণ দেখিয়ে ছাত্রীদের ওপর চাপ তৈরি করত মনোজিত। তার পর সেই ছাত্রীদের বলত, তার কথা শুনে না চললে তাদের শাস্তির মুখে পড়তে হবে। এর পরই ছাত্রীদের তার সঙ্গে মন্দারমণি বেড়াতে যাওয়ার প্রস্তাব দিত মনোজিত।

অগ্নিমিত্রা জানিয়েছেন, ছাত্রীরা পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের টাকার বিনিময়ে মিটমাট করে নিতে বলত। পুলিশ বলত, মনোজিত পরোপকারী ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না।

পুলিশ হেফাজতের মেয়াদ শেষে এদিন মনোজিতকে আদালতে পেশ করে পুলিশ। আদালতে মনোজিতের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *