‘মোহনবেগান – ইস্টবেগান…’, বাংলার দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম উচ্চারণই ভুল করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী!

কলকাতা- দীর্ঘ জটিলতা কাটিয়ে শেষপর্যন্ত ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে ১৪ দলই অংশগ্রহণ করবে। এই ঘোষণার পর গোটা দেশজুড়ে উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে। তবে কিছুটা হলেও মুখ ভার হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের। হওয়ারই কথা!

বাংলার শতাব্দী প্রাচীন একটা ক্লাবের নাম উচ্চারণে হোঁচট খেয়েছেন খোদ দেশের ক্রীড়ামন্ত্রী। কী হয়েছে বিষয়টি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৫-২৬ মরশুমের আইএসএল টুর্নামেন্ট। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য এই ঘোষণাটি করেন। তবে এই ঘোষণা করার সময় তিনি উল্লেখ করছিলেন, কোন কোন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন।

সেই সময় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো হোঁচট খান তিনি। প্রথমে তো মোহনবাগানকে তিনি ‘মোহন-বেগান’ বলে উল্লেখ করেন। এর পর ইস্টবেঙ্গলকে বলেন ইস্টবেগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *