আজ রাতেই ল্য়ান্ডফল সাইক্লোন মন্থা-র! বাংলার কোন কোন জেলায় বৃষ্টি, জেনে নিন

কলকাতা- শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে ‘মান্থা’। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।

ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যটির উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী জেলার নীচু এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া, বিশাখাপত্তনম হয়ে চলাচল করা অন্তত ৬৫টি ট্রেন মঙ্গল এবং বুধবারের জন্য বাতিল রাখা হয়েছে। পরবর্তী সময় আবহাওয়া কেমন থাকে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।

দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে বিশাখাপত্তনম বিমানবন্দরেও। বাতিল করা হয়েছে বিমান। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ওডিশা, তেলেঙ্গানা এবং তামিলনাডুর প্রশাসনও।

সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এরপর সেটি ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে অন্ধ্র উপকূলের দিকে এগোতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *