এমবিবিএস-এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত! জারি বিজ্ঞপ্তি

কলকাতা- রাজ্যে এমবিবিএস-এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত! ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির ফলে এমবিবিএস-এ প্রথম বর্ষের কাউন্সেলিং প্রক্রিয়া আটকে গেল। ডেন্টালের ভর্তির প্রক্রিয়াও আপাতত স্থগিত। স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করার তথ্যই দেওয়া হয়েছে। কী কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি। একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। লিখেছেন – রাজ্যে মেডিক্যালে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার একটি ‘জরুরি বিজ্ঞপ্ত’রি করে অনির্দিষ্টকালের জন্য মেডিক্যাল-ডেন্টাল কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার মেডিক্যালপ্রার্থী ও তাঁদের অভিভাবকরা দিশাহারা হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *