এসএসকেএম হাসপাতালের শৌচাগারে নাবালিকা রোগীকে নির্যাতন, গ্রেফতার NRS-এর অস্থায়ী কর্মী

কলকাতা- এসএসকেএম হাসপাতালের টয়লেটে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ NRS- এর ওয়ার্ড বয়ের বিরুদ্ধে, অভিযুক্ত গ্রেফতার।

এসএসকেএমে বছর পনেরোর এক কিশোরী রোগিণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অমিত মল্লিক নামের এক যুবক। অভিযুক্ত আদতে এনআরএসের চতুর্থ শ্রেণির কর্মী।

অভিযোগ, রোগী ভর্তি সংক্রান্ত এসএসকেএমের দালাল চক্রে সে জড়িত। ঘটনাটা দিন তিনেক আগের। বিষয়টি গত কাল গাইনি বিভাগের এক সিনিয়র রেসিডেন্ট কর্তৃপক্ষকে জানালে সেই অভিযোগ ফরোয়ার্ড করা হয় পুলিশ ফাঁড়িতে।

পুলিশ সূত্রের খবর, ধাপা এলাকা থেকে ভবানীপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে ওই নাবালিকাকে নিয়ে যায় ট্রমা কেয়ারে। সেখানেই শৌচাগারে তাকে নিগ্রহ করা হয়। আজ আলিপুর আদালতে তোলা হবে ধৃতকে।

কীভাবে হাসপাতালের শৌচাগারে এমন ঘটনা ঘটল? কী ভাবে শৌচাগারে এক নাবালিকা রোগীকে এক পুরুষ অস্থায়ী কর্মী নিয়ে গেল? কী ভাবে সেই সময়ে তা বাকিদের নজর এড়িয়ে গেল? এমন প্রশ্ন উঠছে।

আরজিকর -এর ঘটনার পর থেকে বার বার সরকারি হাসপাতালে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি উলুবেড়িয়ার সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনা ঘটেছে। বুধবারই বীরভূমের মহম্মদবাজারে সরকারি হাসপাতালে ঢুকে এক নার্সকে মারধর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *