পুজোর আগে আবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদি! সঙ্গী এবার অজিত ডোভাল

কলকাতা- আবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুজোর আগেই হবে তাঁর এই বঙ্গ সফর। আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসাবে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিতেই তাঁদের এই আগমন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে যৌথবাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে।

সেই সম্মেলনেই যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আগমন হবে কলকাতায়। সেদিনের অনুষ্ঠানে মোদি, রাজনাথ সিং, অজিত ডোভাল ছাড়াও উপস্থিত থাকবেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তবে প্রধানমন্ত্রী ওইদিন কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *