সিউড়িতে গিয়ে মারামারি, মহম্মদ স্বামীর স্ত্রী হাসিন জাহানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

কলকাতা – ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ স্বামীর স্ত্রী হাসিন জাহানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। জমি বিবাদের জেরে প্রতিবেশীকে বেধড়ক মারধর করেছেন তিনি, অভিযোগ এমনই। সোশাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও।

হাসিন জাহানের প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় জমি রয়েছে। অভিযোগ, ওই জমি আত্মসাতের চেষ্টা করছেন প্রতিবেশী গুড্ডু বিবি। তা নিয়ে হাসিন জাহানের সঙ্গে তাঁর অশান্তি।

জমি মাপজোকের পর শুক্রবার সেখানে নির্মাণ কাজ শুরু হয়। শুরু হয় অশান্তি। প্রতিবেশীকে হাসিন জাহান মারধর শুরু করে বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলাকে বেধড়ক মারধর করছেন হাসিন জাহান। ওই মহিলা মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ বিষয়ে হাসিনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *