কলকাতা: বাংলায় বছরভর কালীপুজো চলে। সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পুজো। এই পুণ্যতিথিতে দেবী কালিকা পূজিতহন ফলহারিণী রূপে। এই তিথিতে ফলহারিণী কালীপুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী৷ তিনি দান করেন মোক্ষফল৷ এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোনও অভাব থাকে না৷ দেবীর আশীর্বাদে ধনস্পদে ভরে থাকে সংসা।
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে৷ বাংলার ১১ জ্যৈষ্ঠ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২.১৩ মিনিটে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮.৩২ মিনিটে৷ গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান৷ তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই৷
এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷ এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এই তিনটি ফল নিবেদনের চেষ্টা করুন৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷
