কাঞ্চনজঙ্ঘা অভিযান থমকে গেল মাঝপথে! চন্দননগরের পিয়ালিকে পাহাড় থেকে ফিরতে হল মন খারাপ নিয়ে

কলকাতা – কাঞ্চনজঙ্ঘা অভিযান স্থগিত রেখেই ফিরলেন চন্দননগরের পিয়ালি বসাক। দুর্গম কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ জয় করার অঙ্গীকার নিয়ে। তবে পাহাড়চূড়োয় অসুস্থ হয়ে পড়েন পিয়ালি। আর তাই চার নম্বর সামিট ক্যাম্প থেকে ফিরতে হচ্ছে বঙ্গকন্যাকে।


একাধিক জটিলতা, কাঞ্চনজঙ্ঘা অভিযান স্থগিত পিয়ালির
কাঞ্চনজঙ্ঘা অভিযান স্থগতি রেখেই ফিরছেন হুগলির চন্দননগরের পিয়ালি বসাক। শনিবার তাঁর চন্দননগরের বাড়িতে ফিরে আসার কথা। ‌ইতিমধ্যেই কাঠমাণ্ডুতে নেমে এসেছেন তিনি।

লাগাতার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অসুস্থতার কারণেই শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাতে উঠতে পারেননি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার চেষ্টা করেছিলেন। কিন্তু দু’দফায় দুর্যোগের কারণে তাঁকে চড়াইয়ের পরিকল্পনা বাতিল করতে হয়। শেষ পর্যন্ত তাঁর শারীরিক জটিলতাও দেখা দেয়।

সেনাবাহিনীর চিকিৎসকদের পরামর্শে তিনি কিছুটা সুস্থ হয়ে ফের অভিযানের চেষ্টা করেছিলেন। কিন্তু কাঞ্চনজঙ্ঘা অভিযানের আয়োজক সংস্থা তাঁকে অনুমতি দেয়নি।

পিয়ালি জানিয়েছেন, বহুবার পাহাড় অভিযান করেছি। কিন্তু এমন পরিস্থিতির মুখে কখনও পড়িনি। কাঞ্চনজঙ্ঘাতে পরিস্থিতি প্রতিকূল থাকেই। এবার শরীরও বেঁকে বসেছিল। এমন অসুস্থও পাহাড়ে অভিযানে গিয়ে আমি আগে কখনও হইনি।

পিয়ালি বলেন, সমস্ত পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিই, এবারের মতো অভিযান স্থগিত থাকুক। পাহাড় তার জায়গাতেই থাকবে। আমি আবার নতুন করে চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *