কলকাতা – আসতে পারে নতুন আয়কর বিল। ফলে সেখান থেকে ফের একবার নতুন করে চিন্তায় পড়তে পারেন করদাতারা। আয়কর বিল ২০২৫ যেটি চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি লোকসভায় উপস্থাপন করা হয়েছিল এবং বর্তমান আয়কর আইন, ১৯৬১-কে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে তৈরি হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে।
বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির বেশিরভাগ সুপারিশ অন্তর্ভুক্ত করে আয়কর বিলের একটি নতুন সংস্করণ ১১ আগস্ট সংসদে উপস্থাপন করা হবে। বিলের একাধিক সংস্করণ নিয়ে বিভ্রান্তি এড়াতে এবং সকল পরিবর্তন সংযুক্ত একটি পরিষ্কার সংস্করণ উপস্থাপন করতেই এই নতুন বিলটি সোমবার সংসদের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে বলেই খবর মিলেছে।
এই কমিটি তাদের রিপোর্ট ২১ জুলাই সংসদে জমা দিয়েছে। এটি ৪,৫০০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ এবং খসড়া আয়কর বিল। ২০২৫ সাল থেকে এই বিলকে আরও উন্নত করার জন্য ২৮৫টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরনো ১৯৬১ সালের আইনের বিকল্প হিসেবে আসছে এই নতুন বিলটি।
