কলকাতা- কোল্ডরিফ, রিলাইফ,রেসপিফ্রেস টিয়ার কাফ সিরাপ ব্যবহারে “না” বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা। আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনও দেশে এই কোম্পানির কাফ সিরাপ খেয়ে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ওষুধগুলি সাপ্লাই বন্ধ করার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের নজরদারির কথাও উল্লেখ করেছে হু।। কোনও দেশের মানুষ যদি এই কোম্পানিগুলির কাফ সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে সেই দেশের চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে সেই দেশের ড্রাগ নিয়ামক সংস্থাকে তৎক্ষণাৎ বিষয়টি জানাতে।
শিশুদের কাশির সিরাপ নিয়ে এখন দেশ জুড়ে বিতর্ক। রাজ্যে রাজ্যে চলছে তদন্ত। নির্দিষ্ট ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে চিকিৎসককে। কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি জারি করে সব রাজ্যের চিকিৎসক ও অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে শিশুদের কাফ সিরাপ দেওয়ার বিষয়ে।
