SIR শুনানিতে বয়সের বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর দেওয়া যাবে না! কমিশনের নির্দেশে হইচই

কলকাতা – ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিল নির্বাচন কমিশন।

এবার থেকে শুনানিতে বয়সের বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড আর গ্রহণ করা হবে না। বৃহস্পতিবার এই মর্মে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন থেকে রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালকে স্পষ্ট চিঠি পাঠিয়ে একপ্রকার ‘ফতোয়া’ জারি করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার জন্য দিল্লিতে আবেদন জানানো হয়েছিল। এমনকি বিএলও-রা এতদিন বহু ভোটারের কাছ থেকে এই নথি গ্রহণও করেছেন। কিন্তু বৃহস্পতিবারের এই বিজ্ঞপ্তিতে সেই আশায় জল ঢেলে দিল দিল্লি। ভোটার তালিকায় নাম তোলার জন্য যে নির্দিষ্ট ১৩টি নথির উল্লেখ করা হয়েছে, তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকছে না।

বিরোধীদের একাংশ এবং সাধারণ ভোটারদের দাবি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই অনেকের কাছে বয়সের প্রধান প্রমাণ। গ্রামীণ এলাকায় বহু মানুষের কাছে পাসপোর্ট বা প্যান কার্ডের মতো বিকল্প নথি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *