এয়ার ইন্ডিয়ার হলটা কী! আবার এক বিমানে গোলমাল! নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতা- আরও একবার এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ! মাঝরাতে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকল সান ফ্রান্সিসকো থেকে থেকে মুম্বইগামী বিমান।কলকাতা হয়ে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। নিরাপত্তার কথা চিন্তা করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল বিমানটির। নির্ধারিত সময় ১২ টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। সমস্যা দেখা যায় টেক অফের সময়।

এই বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায়। দীর্ঘক্ষণ নানা পরীক্ষার পরও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি। সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী ওই বিমানটি ৭৭৭-২০০এলআর টুইন ইঞ্জিন জেট।

রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে উত্তরপ্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৫১১ বিমানে। পাইলট কোনওরকম ঝুঁকি নিতে চাননি। ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান।

শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন। এই বিষয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখপ্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *