৬ লাখ টাকায় ওয়ান বিএইচকে ফ্ল্যাট, তাও আবার নিউটাউনে! রাজ্য সরকারের উদ্যোগ

কলকাতা – নিম্ন ও মধ্য আয়ের মানুষজনের মাথায় ছাদ গড়ে দিতে উদ্যোগী রাজ্য। সেই লক্ষ্যেই এ বার নিউ টাউনের অ্যাকশন এরিয়া–২ এ ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ নামে দু’টি আবাসন প্রকল্প তৈরি হচ্ছে।

প্রথম প্রকল্পে মাত্র ছ’লক্ষ টাকায় এক কামরার ফ্ল্যাট মিলবে। দ্বিতীয় প্রকল্পটিতে দু’কামরার ফ্ল্যাটের দাম ধার্য হয়েছে ৩২ লাখ।

‘নিজন্ন’ প্রকল্পে মোট ৪৯০টি ফ্ল্যাট হবে। কার্পেট এরিয়া ২৯৮ বর্গফুট। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার মধ্যে হতে হবে। আবেদন করতে জমা দিতে হবে ৬০ হাজার টাকা।

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। বর্তমানে নিউ টাউনে এই ধরনের ফ্ল্যাটের দাম ১৫ লক্ষ টাকার উপরে। এই প্রথম নয়, এর আগেও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য নিউ টাউনের অ্যাকশন এরিয়া–৩ এ আবাসন তৈরি করেছিল রাজ্য।

সুজন্ন’ প্রকল্পে ৭২০টি দু’কামরার ফ্ল্যাট বানাবে রাজ্য। ফ্ল্যাটের কার্পেট এরিয়া ৬১৭ বর্গফুট। দাম ৩২ লক্ষ টাকা। এ ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। আবেদন করার জন্য জমা করতে হবে ৩ লক্ষ ২০ হাজার টাকা। এ ক্ষেত্রেও লটারির মাধ্যমে মিলবে ফ্ল্যাট। ২০২৬–এর ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে www.wbhidcoltd.com সাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *