শ্রাবণ মাসের সোমবারে ‘অপারেশন মহাদেব’-এ খতম পহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড মুসা!

কলকাতা- পহেলগাঁওয়ের হামলাকারীদের কী হল? সেই প্রশ্নও তুলেছিল গোটা দেশ। সোমবার একদিকে যখন সংসদে সাংসদরা অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখছেন, তখনই সামনে এসেছে বড় এক তথ্য। 

আজ থেকে শুরু হওয়া অপারেশন মহাদেব-এ যে তিন জঙ্গি খতম হয়েছে, তাদের মধ্যে অন্যতম পহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড, মুসা সুলেমানি। 

২২ এপ্রিল হয়েছিল পহেলগাঁও হামলা। ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হানে ভারত। অপারেশন সিঁদুর।

১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। 

অপারেশন সিঁদুর সফল হলেও পহেলগাঁওয়ের হামলাকারীরা কোথায়? সেই প্রশ্ন সামনে এসেছে বারে বারে। সূত্রের খবর, সুলেমান, লস্কর-ই-তৈয়বার একজন সন্ত্রাসী, যে পহেলগাঁও হামলার মূল চক্রী বলে চিহ্নিত। সে এক সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিল এবং হাশিম মুসা নামে পরিচিত। জানা গিয়েছে, আবু হামজা এবং ইয়াসির নামেও দু’ জনের প্রাণ গিয়েছে অপারেশন মহাদেব-এ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *