ভারতে এশিয়া কাপ খেলতে আসবে না পাকিস্তান! তার বদলে খেলবে কোন দেশ, জেনে নিন

কলকাতা- ভারতে আয়োজিত এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান। শুধু পাকিস্তানই নয়, নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকার করেছে ওমানও।

পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তান থেকে ভারতে আসার ভিসা বন্ধ করে দেয় বিদেশমন্ত্রক। এশিয়া কাপ হকিতে ভারত সরকার পাক দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক। কিন্তু ভিসা পাওয়ার পর বেঁকে বেসেছে পাকিস্তানই।

পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ভারতে দল পাঠাবে না। কারণ সে দেশের সরকারও চায় না ভারতের মাটিতে পা রাখুক পাকিস্তান হকি দল। যার ফলে এশিয়া কাপে খেলা হচ্ছে না পাকিস্তানের।

হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ কুমার তিরকে জানিয়েছেন, ভারত চেয়েছিল পাকিস্তান খেলতে আসুক। কিন্তু পাকিস্তান ভারতে খেলতে নারাজ। তাই পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হকিতে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশকে।

অন্যদিকে ওমানের পরিবর্ত হিসাবে এশিয়া কাপে সুযোগ পেয়েছে কাজাখস্তান। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। দু’টি পুলে ভাগ করা হয়েছে আটটি দলকে।

চিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। ভারতের পরের খেলাগুলি রয়েছে জাপান এবং কাজাখস্তানের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *