মেমারি থেকে গ্রেফতার পাক গুপ্তচর! ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী, পরিবার বলছে, ‘আমরা কিছুই জানতাম না’

কলকাতা – পাক গুপ্তচর সন্দেহে মেমারি থেকে গ্রেপ্তার হয়েছিল মুকেশ রজক। দেশবিরোধী কাজের জন্য এখন ক্ষোভে ফুসছে পানাগড় গ্রাম ক্যানেল পাড় এলাকার মানুষ। ছেলের এই সব কাজকর্ম কিছুই জানতেন না তারা, প্রতিক্রিয়া মুকেশের মা ও বৌদির।

প্রায় বছর তিরিশ আগে বিহার থেকে দুর্গাপুরের কাঁকসার পানাগড় এসেছিল মুকেশের পরিবার। আর মুকেশের বয়স যখন পনেরো, ঠিক তখন কাজের জন্য মেমারি চলে গিয়েছিল সে, বলেছিলো কাপড়ের দোকানে কাজ করে।

প্রথম প্রথম পানাগড়ের বাড়িতে সে আসত আচমকা। বছর খানেক আগে থেকে সে আর আসতো না বাড়িতে, বাড়ি থেকে ফোন কেউ করলে সে ধরতো নচেৎ যেচে সে ফোন করত না বাড়িতে।

মুকেশের মা সোনাদেবী রজক আর বৌদি নিশা রজক টিভি দেখে জানতে পারে মুকেশ দেশবিরোধী কাজ করার সন্দেহে এসটিএফের জালে।

ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছিল মুকেশ, পানাগড় হিন্দি হাইস্কুল থেকে। বাম জামানায় ডিভিসির জমিতে বাড়ি করে বসবাস শুরু করেছিল মুকেশের পরিবার। পরিবারের ছোট ছেলে মুকেশ। তবে মুকেশ পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার হওয়ার পর এখন ক্ষোভে ফুসছে এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *