রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার নয়া পুলিশ কমিশনার মমতার আস্থাভাজন!

কলকাতা – পশ্চিমবঙ্গ পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে। রাজ্য পুলিশের বিদায়ি ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের অবসর নেওয়ার আগেরদিন নবান্নের তরফে তাঁর উত্তরসূরির নাম ঘোষণা করা হল।

একাধিক শীর্ষপদে রদবদল করা হয়েছে। কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার। যিনি এতদিন এডিজি (আইন-শৃঙ্খলা) পদে ছিলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। তাঁকেই সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানির আগে কলকাতার পুলিশ কমিশনার পদে বসানো হল।

যে মনোজ ভার্মা এতদিন নগরপাল ছিলেন, তাঁকে ডিরেক্টর (সিকিউরিটি) পদে রাখল নবান্ন। আবার এডিজি (আইনশৃঙ্খলা) পদে বসানো হল বিনীত গোয়েলকে। আরজি কর আন্দোলনের সময় যে আইপিএল অফিসারকে সরিয়ে মনোজ ভার্মাকে কলকাতার পুলিশ কমিশনার করা হয়েছিল। অন্যদিকে এডিজি (স্পেশাল টাস্ক ফোর্স) করা হল জাভেদ শামিমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *