শনিবার বাংলায় প্রধানমন্ত্রী, SIR আবহে সভা মোদির, সঙ্গে অমিত শাহ

কলকাতা : সামনেই বিধানসভা নির্বাচন। এসআইআর আবহে বেশ কয়েকটি জায়গায় সভা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার নদিয়ার তাহেরপুরে সভা করবেন তিনি। এনিয়ে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। এদিকে দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! তবে কোনও সভা নয়, রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর।

বিজেপি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি, বুথ লেভেলে সাংগঠনিক শক্তি, কোন কোন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি লড়াইয়ে নামবে, মূলত তা নিয়ে বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৯-৩০ তারিখ বাংলায় আসবেন তিনি।

প্রসঙ্গত, আগামীকাল সরকারি সভার পাশাপাশি, জনসভা রয়েছে মোদির। রানাঘাটের অধিকাংশ এলাকায় মতুয়াদের বাস। সভা থেকে এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন সেই দিকে নজর সবার। এদিন তিন হাজার দুশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

চার লেনের বারাসাত বড়োজাগুলি সেকশানের NH 34 এর
যার ফলে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা আরও মসৃণ ও সুপ্রশস্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *