কলকাতা : ৭৫-এ পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ দিনে নমোকে অনন্য উপহার দিল সিলভার কাস্ট ক্রিয়েশনস। তাঁদের তরফে ঘোষণা করা হল মোদির বায়োপিক ‘মা বন্দে’ এর নাম।
কীভাবে একজন সাধারণ মানুষ থেকে রাষ্ট্রনায়ক হলেন তার গল্প ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। তবে গোটা ছবি জুড়েই বিশেষভাবে জোর দিয়ে দেখানো হবে মায়ের সঙ্গে নমোর সম্পর্কের গভীরতা।
মোদির চরিত্রে সিনেমায় অভিনয় করবেন মালয়ালম তারকা উণ্মি মুখুন্দন। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ক্রান্তি কুমার সি.এইচ। প্রযোজক ভীর রেড্ডি এম।
ছবিটি তৈরি করা হবে আন্তর্জাতিক মানের। যেখানে ব্যবহৃত হবে আধুনিকতম ভিএফএক্স ও আড়ম্বরপূর্ণ প্রোডাকশন ডিজাইন। ছবির নির্মাতারা ইতিমধ্যেই জানিয়েছেন, এই ছবির মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন মা ও ছেলের সম্পর্কের গভীরতা। পাশাপাশি দেখানো হবে, এক ছোট শহর থেকে কীভাবে দেশের প্রধানমন্ত্রী হলেন নমো সেই গল্পও। ছবি মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।
