দীর্ঘ প্রতীক্ষার অবসান! পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কলকাতা – দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেতে চলেছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই ঘোষণা করা হয়েছে। প্রসেনজিতের এই সাফল্যে খুশির আবহ টলিপাড়ায় টলিপাড়ায়।

আশির দশক থেকে আজ পর্যন্ত— বাণিজ্যিক ছবি হোক বা বিকল্প ধারা, বাংলার চলচ্চিত্র জগৎকে এক হাতে টেনে নিয়ে গিয়েছেন তিনি। ‘অমর সঙ্গী’র রোম্যান্টিক হিরো থেকে ‘অটোগ্রাফ’-এর অরুণ চট্টোপাধ্যায় কিংবা ‘জাতিস্মর’-এর কুশল হাজরা— তাঁর অভিনয়ের বৈচিত্র্য বারবার মুগ্ধ করেছে দর্শকদের। সেই লড়াইয়েরই যোগ্য স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার।

এ বছরের পদ্ম সম্মান তালিকায় প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং অভিনেতা আর মাধবন রয়েছেন। অন্যদিকে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র-কে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *