কলকাতা – বাঙালি বাংলায় থাকলে বাংলায় কথা বলবে! বাংলার বাইরে গেলে আর বলবে না!
বাঙালির কি সত্যিই বাংলার বাইরে গিয়ে বাংলা বলতে লজ্জা হয়? বাংলা শুনতেও অসুবিধা হয়? আদ্যোপান্ত বাঙালি মানুষ ও, যিনি বাংলা ছবিতে কাজ করেন, তাঁর ব্যবহার এবার এমন প্রশ্ন তুলে দিল।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার বিতর্কের কেন্দ্রে। বলিপাড়ায় টানা কিছু কাজ করছেন তিনি। তাই জন্যই কি আর তাঁর বাংলা বলতে বা শুনতে ইচ্ছে করছে না?
এখন তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে মালিক ছবিতে অভিনয় করছেন। সেই ছবিতে রাজকুমারের বিপরীতে তাকে দেখা যাবে। সেই ছবির জন্য প্রসেনজিৎ ছিলেন মুম্বাইতে।
সেখানেই তাঁকে বাংলায় প্রশ্ন করা হয়েছিল। উত্তরে, হাসতে হাসতে প্রসেনজিৎকে এটাই বলতে শোনা যায়, আপনি বাংলায় কেন আমাকে প্রশ্ন করছেন? এখানে তো বাংলায় বলার দরকার নেই। আর সেটা বলার পর প্রসেনজিৎ হাসতে শুরু করেন।
কিন্তু এই দৃশ্য ভাইরাল হতে অনেকে রেগে আগুন। বাঙালি হিসেবে কানে যদি বাংলায় প্রশ্ন ভাল না লাগে, তাহলে তো মুশকিল। তাহলে কি বাঙালি হিসেবে তাঁর খুব লজ্জা হয়?
এদিকে সেই প্রশ্ন যখন বাংলায় করা হল, তখন রাজকুমার রাও যা করলেন তাতে অনেক বাঙালিই চমকে উঠবে। বাঙালি মেয়ে পত্রলেখাকে বিয়ে করেছেন রাজকুমার। তার আগে বহু বছর প্রেম করেছেন। তিনি বাংলা ছবি দেখেন, বাংলা কথা বলতে পারেন এমনকী বাংলার খাবার ও তার পছন্দ।
সাংবাদিক বাংলায় প্রশ্ন শেষ করলে রাজকুমার সকলের কাছে এক্সপ্লেন করে দেন যে কী জানতে চাওয়া হয়েছে! এদিকে বাংলার প্রতি এত গভীর নজর দেখেই করতালিতে ফেটে পড়ে সেই ঘর।
