Rathyatra 2025 : উল্টো রথে রেকর্ড ভিড় পুরীতে! ভিড় সামলাচ্ছে AI, প্রবল বৃষ্টির পূর্বাভাস জগন্নাথ ধামে

পুরী – আজ উলটো রথ। এক সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে দুই ভাই-বোনকে সঙ্গে করে নিজের মন্দিরে ফিরলেন জগন্নাথ দেব।

আজ সকাল থেকে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের ভিড়ে জনসমুদ্র পুরীতে।

মহাসমারোহে এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরবেন তিনি। গুন্ডিচা মন্দির থেকে তিন ভাইবোনের রথ আসবে পুরীর মূল জগন্নাথ মন্দিরে৷

সকাল থেকেই শুরু হয়েছে ব্যস্ততা৷ এদিকে উলটো রথকে কেন্দ্র করে জনসমাগম পুরীতে। ভক্তরা হাজির হয়েছেন দেশ-বিদেশের নানান প্রান্ত। এত ভিড়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷

ভিড়ের ওপর নজর রাখছে এআই। অন্যদিকে, মৌসুমী বায়ুর অতিসক্রিয়তায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরীতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *