বাংলা থেকে বর্ষা বিদায় কবে? আবার ঘূর্নাবর্তের আশঙ্কা, দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি?

কলকাতা- সপ্তাহান্তেই রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বর্ষা। তার আগে ভারী বৃষ্টি নিয়ে তেমন কোনও সতর্কতা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। যার জেরে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে আপাতত কোনও সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা।

আজ দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায়। শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তার পর আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *