দক্ষিণবঙ্গে তীব্র গরম, মুক্তি কবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর

কলকাতা – দিনকয়েক তীব্র গরমে গলদঘর্ম দশা হলেও স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ থেকে আগামী সাতদিন গোটা বাংলা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।

এই সাতদিনের মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তারপরের তিনদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতাও জারি রয়েছে।

বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় তুমুল বৃষ্টির দাপট বাড়বে। ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *