নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বাংলায়, কতদিন চলবে এই দুর্যোগ? জানিয়ে দিল আবহাওয়া দফতর

কলকাতা- গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে নিম্নচাপ। সেই সঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে উত্তরে।

অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা রয়েছে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম   মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায়।

বুধবারও বৃষ্টি অব্যাহত থাকবে সব জেলাতেই।বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *