রাজ্যজুড়ে ভারি বৃষ্টি, কমছে তাপমাত্রা! কতদিন চলবে এই দুর্যোগ?

কলকাতা- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এখনও পুরোপুরি সক্রিয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত পশ্চিম-দক্ষিণ দিকে হেলে রয়েছে।

ঘূর্ণাবর্তের কারণে আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের আরও কিছুটা অংশে অগ্রসর হতে পারে। বর্তমানে তারই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ।

২দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কমবে তাপমাত্রার পারদ। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।

মঙ্গলবার ও বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *