কলকাতা জলের নিচে! আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে পুজোর ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা- প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত সরকারি স্কুলে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করলেন।

মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন, আইসিএসই এবং সিবিএসই বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার এবং বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইন ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, একদিকে গোটা কলকাতা জলমগ্ন। তার মধ্যে বিদ্যুতের খোলা তার এদিকে ওদিকে পড়ে রয়েছে। এই অবস্থায় বিপদ আরও বাড়চ্ছে। তাই স্কুল পড়ুয়ারা যাতে কোনওরকম অসুবিধার মধ্যে না পড়ে সেই কারণেই পুজোর ছুটি ৪ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ভারী বৃষ্টিপাত এবং আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের জন্য সমস্ত সরকারি, সরকার পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বুধবার এবং বৃহস্পতিবার ছুটি থাকবে।’ তবে এক্ষেত্রে পাহাড়ের স্কুলগুলিকে বাদ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *