তৃণমূল থেকে বহিষ্কৃত রাজন্যাকে ফোন সজল ঘোষের! তা হলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ নেত্রী?

কলকাতা – কসবা কাণ্ডের পর সুর দলের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন রাজন্যা হালদার। দল থেকে বহিষ্কার করা হয় রাজন্যাকে। এবার বহিষ্কৃত নেত্রীকে ফোন করলেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁদের এই ফোনালাপের রাজন্যার পদ্মশিবিরে যোগদান নিয়ে শুরু হল গুঞ্জন।

রাজন্যার সঙ্গে কথা প্রসঙ্গে সজল ঘোষ জানান, ‘আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি। বহুবার একসঙ্গে টিভিতে বিতর্কে গিয়েছি। ওর বক্তব্য শুনে মনে হল ওর থানায় অভিযোগ করা উচিত ছিল। সেটাই ওকে বলেছি।’

রাজন্যা কি বিজেপিতে যোগদান করবেন? এর জবাবে বিজেপি নেতা বলেন, ‘আমি তো দলে কাউকে নেওয়ার ক্ষমতায় নেই। ও যদি যোগ দিতে চায়, সেটা দল দেখবে। আমি তো একজন সাধারণ কর্মী।’

কসবায় গণধর্ষণ কাণ্ডের পর বহিষ্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার বিস্ফোরক দাবি করেছিলেন। তাঁর কথায়, এআই প্রযুক্তি দিয়ে তাঁর ছবি বিকৃত করে কলেজের জুনিয়রদের দেখাত তৃণমূলের যুব নেতারা। এনিয়ে দলের শীর্ষ মহলে জানিয়েও কোনও লাভ হয়নি বলে প্রকাশ্যে দাবি করেছেন রাজন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *