১০০, ৫০০ টাকার নোট দিলেই মিলবে ১০-২০ টাকার ছোট নোট! খুচরো সমস্যা মেটাতে আরবিআই আনছে ‘হাইব্রিড এটিএম’

কলকাতা- দোকানে গিয়ে ৫০০ টাকার নোট দিয়ে খুচরো করার দিন হয়তো এবার শেষ হতে চলেছে। এটিএম থেকে শুধু ৫০০ টাকার নোট বেরোনোর ছবিও বদলে যেতে চলেছে।

কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক নতুন নিয়ম আনছে। এর ফলে সাধারণ মানুষের ছোট অর্থমূল্যের নোটের চাহিদা মেটাতে দেশজুড়ে চালু হতে চলেছে বিশেষ ‘হাইব্রিড এটিএম’।

বর্তমানে অধিকাংশ এটিএম থেকে শুধু ৫০০ বা ১০০-২০০ টাকার নোট পাওয়া যায়। কিন্তু নতুন এই হাইব্রিড এটিএম-এর বৈশিষ্ট্য হবে দুটি, এই মেশিন থেকে সরাসরি ১০, ২০ এবং ৫০ টাকার নোট তোলা যাবে। আপনার কাছে থাকা বড় নোট (যেমন ৫০০ টাকা) এই মেশিনে জমা দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে ছোট নোটে খুচরো করে আপনাকে ফেরত দেবে।

মুম্বইয়ে ইতিমধ্যেই এই হাইব্রিড এটিএম-এর ‘পাইলট প্রোজেক্ট’ বা পরীক্ষামূলক কাজ শুরু করে দিয়েছে আরবিআই। এই পরীক্ষায় সাফল্য মিললে ধাপে ধাপে সারা দেশে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে বড় শহরের জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনের আশেপাশে এই মেশিনগুলি বসানোর পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *