এক রাতে ৩০০ মিলি বৃষ্টি! বিধ্বস্ত আমেরিকার টেক্সাস, সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ ২৩ জন স্কুল ছাত্রী

কলকাতা – প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত আমেরিকার টেক্সাস। টেক্সাসের গুয়াদালুপে নদীতে হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই।

এখনও পর্যন্ত ২৪ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। নিখোঁজদের মধ্যে ২৩ থেকে ২৫ জন স্কুলছাত্রী রয়েছে। তারা গুয়াদালুপে নদীর তীরে সামার ক্যাম্প করতে গিয়েছিল। 

এক রাতে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর সান আন্তোনিও থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে দক্ষিণ-মধ্য টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওই এলাকাগুলিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *