সিডনির বন্ডাই বিচে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটিয়েছে পাকিস্তানি জঙ্গি! বিস্ফোরক তথ্য তদন্তে

কলকাতা- অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে রবিবার ভয়াবহ গুলি চালনাকাণ্ডে এবার সন্দেহভাজনদের সঙ্গে জড়াচ্ছে পাকিস্তান যোগ প্রসঙ্গ। ইতিমধ্যেই জানা গিয়েছে যে এই বন্ডাই বিচে গুলি চালনাকাণ্ডে এক পিতা ও পুত্রকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সাজিদ আক্রম ও নাভিদ আক্রমের সঙ্গে পাকিস্তানের যোগ মিলেছে বলে রিপোর্টে উঠে এসেছে।

সিডনির বন্ডাই বিচের গুলি চালনা কাণ্ডে অন্ততপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর উঠে আসছে। ঘটনাকে সন্ত্রাসবাদের অঙ্গ বলেই মনে করছে বহু মহল। এক জঙ্গি ঘটনাস্থলেই মারা গিয়েছে বলে খবর। এদিকে, সিবিএস নিউজ-র রিপোর্ট অনুযায়ী যে পিতাপুত্রকে এই গুলি চালনার ঘটনায় সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে, তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা যাচ্ছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের রিপোর্টও বলছে, এই দুই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের বংশোদ্ভূত। রিপোর্টে বলা হচ্ছে, সন্দজেহভাজন নাভিদ আক্রামের ফেসবুক প্রোফাইল অনুযায়ী সে সিডনির সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।

এছাড়াও ইসলামাবাদের হামদর্দ বিশ্ববিদ্যালয়েও সে পড়াশোনা করেছে। আক্রমের কাছে নিউ সাউথ ওয়েলসের ড্রাইভার্স লাইসেন্সও মিলেছে বলে খবর। এদিকে, আরও এক রিপোর্ট দাবি করছে, সন্দেহভাজনদের গাড়ি থেকে মিলেছে আইএসআইএস-র পতাকা। এদিকেত, তদন্তও এগোচ্ছে জোর গতিতে।

উল্লেখ্য, রবিবার বন্ডাই বিচে চলছিল ইহুদিদের হানুকা উৎসব। সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তারই মধ্যে চলে গুলি। ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ জাহির করেছেন। নেতানিয়াহু বলেন অস্ট্রেলিয়ায় ইহুদি বিরোধিতা বাড়তে থাকলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিছু করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *