ভারতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিং হারালেন বাবাকে! টি-২০ বিশ্বকাপের মাঝেই শোকস্তব্ধ টিম ইন্ডিয়া

কলকাতা- ভারতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিংয়ের জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। দীর্ঘ সময় ধরে মারণব্যাধি লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করার পরে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কুর বাবা খাচন্দ্র সিং।

উত্তরপ্রদেশের আলিগড়ে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ​

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন রিঙ্কুর বাবা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) টিম ম্যানেজমেন্টের তরফে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।

রিঙ্কুর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় জানিয়েছে, ‘রিঙ্কু এবং তাঁর পরিবারের এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি। খান সিংয়ের ত্যাগ সবসময় স্মরণে থাকবে।’

অভাব-অনটনের সংসার চালিয়েও তিনি কখনও চাননি সন্তানরা দারিদ্র্যের জাঁতাকলে পিষ্ট হয়ে থাক। আলিগড়ের সরু গলিতে সাইকেলে করে ভারী গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়া সেই মানুষটিই ছিলেন রিঙ্কুর আসল হিরো।

রিঙ্কু যখন ক্রিকেটের মাঠে পা রাখছেন, তখন সংসারের হাল ধরতে তাঁকেও একসময় ঘর মোছার কাজ করতে হয়েছিল। কিন্তু খান চন্দ্র সবসময়ই চাইতেন তাঁর ছেলে যেন নিজের স্বপ্নপূরণ করে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *