কলকাতা- লর্ডস টেষ্টে চোট পেয়েছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ঋষভ খেলতে পারবেন কী না তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু শেষ পর্যন্ত চোট সারিয়ে খেলতে নেমেছিলেন ঠিকই। তার পর ব্যাট করার সময় ফের পায়ে চোট পান ঋষভ। তবে এবারের চোট বেশ গুরুতর। ঋষভের পায়ের পাতার হাড় ভেঙেছে বলে খবর।
গোটা সিরিজ় থেকেই বাদ ঋষভ পন্থ। আপাতত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বুধবার চোট পাওয়ার পর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না ঋষভ। তবে বৃহস্পতিবার চোট নিয়েই নেমে পড়লেন পন্থ। চোট পাওয়ার পর গলফ কার্টে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করে প্রাথমিক কিছু চিকিৎসা করেন। এর পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। বিসিসিআই জানিয়েছে, বুধবার রাতেই ঋষভের স্ক্যান হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম সবসময় ঋষভের দিকে নজর রেখেছে।
