ছক্কা মেরে সেঞ্চুরি! ইংরেজদের শাসন করলেন পন্থ, গিল, যশস্বীরা! লিডস টেস্টে ‘ড্রাইভার’ ভারত

কলকাতা- ইংল্যান্ডের লিডসে ইংরেজ বোলারদের শাসন করছে ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে ফেললেন ভারতের তিন ব্যাটার।

যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের পর সেঞ্চুরি করলেন দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। এদিন শোয়েব বশিরের বলে ছক্কা মেরে ১৪৬ বলে সেঞ্চুরি করেন তিনি। ইংল্যান্ডের মাটিতে এটি তৃতীয় সেঞ্চুরি পন্থের।

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আজ দ্বিতীয় দিন। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। প্রথম দিনেই সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল।

দ্বিতীয় দিনে তৃতীয় সেঞ্চুরি এল পন্থের ব্যাটে। এদিন মাঠে নেমেই ইংরেজ বোলারদের রীতিমতো শাসন করেন পন্থ। শোয়েব বশিরের বলে ছক্কা মেরে ১৪৬ বলে সেঞ্চুরি করেন টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার।

সেঞ্চুরির পরই ডিগবাজি খেয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৭টি। কোনও ভারতীয় উইকেটকিপারই এতগুলো শতরান পাননি। এক্ষেত্রেও তিনি পিছনে ফেললেন ধোনিকে। টেস্টে মাহির সেঞ্চুরির সংখ্যা ৬টি। শেষ পর্যন্ত ১৭৮ বল খেলে ১৩৪ রান করে লেগ বিফোর উইকেট হন পন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *