কলকাতা- রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা আগের মতোই A+ ক্যাটাগরিতে রয়েছেন। শ্রেয়স আইয়ার গতবার বাদ পড়লেও এবার আবার B গ্রেডে ফিরেছেন। এই বার্ষিক প্লেয়ার কন্ট্র্যাক্ট ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। নীচে বিস্তারিত দেওয়া হল।
BCCI-র কেন্দ্রীয় চুক্তির শীর্ষ স্তরের খেলোয়াড় কারা?
A+ ক্যাটাগরিতে রয়েছেন: রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
২. পুরো চুক্তির তালিকা:
A+ গ্রেড:
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা
A গ্রেড:
মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋষভ পন্ত
B গ্রেড:
সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার
C গ্রেড:
রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
চুক্তির ক্যাটাগরি ও বেতন:
Grade A+ – ৭ কোটি
Grade A – ৫ কোটি
Grade B – ৩ কোটি
Grade C – ১ কোটি
