Voter : নতুন ভোটারদের নাম তোলার নিয়মে বড়সড় বদল! না জানা থাকলে হতে পারে সমস্যা

কলকাতা – নতুন ভোটারদের নাম তোলার নিয়মে বড়সড়ো বদল আনল নির্বাচন কমিশন। এবার থেকে অফলাইনে নয়, নাম তুলতে হবে অনলাইনে। পাশাপাশি, এবার থেকে নতুন ভোটারদের নাম তোলার জন্য বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে।

এসআইআর (SIR)-এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৯ ডিসেম্বর। তারপর ফর্ম-৬ পূরণ করে নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। আবেদন করা যাবে ৮ জানুয়ারি পর্যন্ত। কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ‘ই-সাইন’ বাধ্যতামূলক। এর অর্থ, আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সুতরাং নতুন ভোটারের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।

পাশাপাশি কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা তৈরির সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্য সহকারে নির্বাচন কমিশনের কাছে সবিস্তার রিপোর্ট জমা দিয়েছে ইউআইডিএআই বা আধার কার্ড সংস্থা। কমিশনের পক্ষ থেকে এখন সেই তথ্যকে জেলাভিত্তিক হিসাবে তৈরি করা হচ্ছে, যা পশ্চিমবঙ্গের ২৪টি জেলার নির্বাচনি আধিকারিকের কাছে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *