কলকাতা- আবার বিতর্কে সায়ক। কয়েকদিন আগেই দেবলীনা নন্দির জীবনে যে বিপর্যয় নেমে আসে, সেখানেই সায়ককে দায়ী করা হয়। এর পর ওলিপাবে বিফ-কাণ্ড!
এবার সায়কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন অনেকেই। তার মধ্যে অন্যতম স্যান্ডি সাহা। এই জনপ্রিয় ইউটীউবার সায়কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন।
স্যান্ডি বলেছেন, “নেশা করে হেনস্থা করেছিল ও আমাকে। তার পর ক্ষমা চেয়েছিল। বন্ধু ছিল বলে ক্ষমা করে দিয়েছিলাম। তারপর দেখলাম, অনেকের সঙ্গেই এই কাজ করেছে। আমার দিকটা একরকম। কিন্তু, এতজন যদি এসবের শিকার হয়, তাহলে আর কিছু বলার নেই। ওর চরিত্রটাই এরকম। সায়কের বাড়িতে একটা সেক্স টয় রয়েছে। সেটা দিয়েও আমাকে হেনস্তা করেছে। লোকে এখনও বলবে আমি ফুটেজ কিংবা কন্টেন্টের জন্য এটা করছি।”
তিনি সোজাসুজি জানান এর পরবর্তী পদক্ষেপ তার কী হতে চলেছে! স্যান্ডির কথায়, সায়কের ইউটিউব ছেড়ে দেওয়া উচিত নাকি না, সেটা তো সময় বলবে। যদি অন্যায় করে থাকে অন্যদের সঙ্গে তবে, শাস্তি হওা উচিত। আর পরবর্তী পদক্ষেপ? তিনি সোজাসুজি জানান, “আমি আমার ল’ইয়ারদের সঙ্গে কথা বলেছি। তাঁদের পরামর্শ মেনেই যা করার করব।”
